নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: উদ্ধার ও ত্রাণে মাঠে ১২৭,০০০ স্বেচ্ছাসেবকের নেপাল রেড ক্রস
গত বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নেপাল ও চীনের তিব্বত (শিজাং) সীমান্তে আঘাত হানে ভয়াবহ আকস্মিক বন্যা। তিব্বতের দিক থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ভোতে কোশি নদীতে ঢুকে মুহূর্তেই ভাসিয়ে নেয় নেপালের রাসুয়া জেলার একাধিক গ্রাম, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প। প্রাথমিকভাবে ভূমিকম্প সন্দেহ করা হলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগ নিশ্চিত করেছে, পাহাড় থেকে বিশাল বরফখণ্ড ধসে সৃষ্ট হিমবাহ হ্রদ উপচে পড়ার ঘটনা থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত।সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেপালে নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় চার-পাঁচশ মানুষ, যাদের একটি বড় অংশ বিদেশি পর্যটক।
সীমান্তের ওপারে তিব্বতের গিরং এলাকাতেও প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ-র হিসাবে, প্রায় ১০ হাজার পরিবারের জরুরি ত্রাণ প্রয়োজন।এই ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে সক্রিয় সংস্থা হিসেবে উঠে এসেছে নেপাল রেড ক্রস সোসাইটি এনআরসিএস । নেপালের ৭৭টি জেলাতেই শাখা থাকা এই সংস্থার সারাদেশে ১ লাখ ২৭ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের নেটওয়ার্ক রয়েছে। দুর্যোগ শুরুর পরপরই সংস্থাটির ২০০ জনেরও বেশি কর্মী-স্বেচ্ছাসেবক মাঠে নেমে পড়েন উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ সামগ্রী বিতরণে। আগে থেকে মজুদ রাখা মালামাল থেকে ত্রিপল, কম্বল, ঘুমানোর মাদুর, প্রাথমিক চিকিৎসা কিট ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে।
সংস্থাটির দাবি এরই মধ্যে তারা প্রায় ৫ হাজার মানুষের কাছে পৌঁছেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ—প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নাগরিক গর্ভবতী নারী ও শিশুদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করছে।উদ্ধার কাজের পাশাপাশি সড়ক পরিষ্কার ও যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেড ক্রস, বিশেষত পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে ভূমিধসের কারণে উদ্ধারকারী দলের পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। সম্ভাব্য হতাহতের চিকিৎসার প্রস্তুতি হিসেবে সংস্থার রক্ত ব্যাংকে কাঠমান্ডু কেন্দ্রেই প্রায় ১ হাজার ইউনিট রক্ত মজুদ রাখা হয়েছে এবং দেশের অন্যান্য জেলার রক্ত সঞ্চালন কেন্দ্রগুলোর সঙ্গেও চলছে নিবিড় সমন্বয়।
আন্তর্জাতিক পর্যায়ে এই কার্যক্রমকে শক্তিশালী করতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন আইএফআরসি । সংস্থাটি তাদের জরুরি দুর্যোগ সাড়াদান তহবিল ডিআরইএফ থেকে প্রায় ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করেছে, এবং প্রায় ২০ হাজার মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্যে আরও তহবিল সংগ্রহের কাজ চলছে। আইএফআরসি-র নেপাল প্রতিনিধি দলের প্রধান আজমত উল্লাহ বলেন, গত অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বর্ষা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রেড ক্রস তাদের সব সম্ভাব্য সম্পদ ব্যবহারের সংকল্প নিয়েছে।এই মুহূর্তে ত্রাণ সংস্থাগুলো পণ্যের বদলে নগদ অনুদানকেই সবচেয়ে কার্যকর সহায়তা হিসেবে বিবেচনা করছে।
যারা সহায়তা করতে চান তারা নেপাল রেড ক্রস সোসাইটির নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি অনুদান দিতে পারেন।এদিকে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশও এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে ঢাকার প্রস্তুত থাকার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে সমবেদনা ও জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট লেখা
Instagram অ্যাকাউন্ট বন্ধের অভিযোগে Meta-এর অফিসে বিক্ষোভ, ভাঙচুরের ঘটনাও
ইলন মাস্কের মেয়ে হয়েও ৩ রুমমেটের সঙ্গে থাকেন ভিভিয়ান, জানালেন আসল কারণ
ভারতের বিপক্ষে দারুণ ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, নিকোলস-ফিলিপসের ব্যাটে বড় প্রত্যাবর্তন
ইন্দোনেশিয়ায় দীর্ঘস্থায়ী দাবানলে ধোঁয়ায় বিপর্যস্ত লাখো মানুষ, প্রাণ হারিয়েছেন একাধিক অগ্নিনির্বাপণকর্মী—ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও। জেনে নিন সবশেষ পরিস্থিতি।