Bizkotha.
⌕
bKash: যেভাবে একটি মোবাইল ওয়ালেট বাংলাদেশের আর্থিক ব্যবস্থা বদলে দিলো
কর্পোরেট

bKash: যেভাবে একটি মোবাইল ওয়ালেট বাংলাদেশের আর্থিক ব্যবস্থা বদলে দিলো

Shuvo•2026-08-24

আপনি যদি ২০১০ সালের বাংলাদেশে ফিরে যান, একটা জিনিস চোখে পড়বেই — মানুষের হাতে হাতে মোবাইল ফোন, কিন্তু পকেটে ব্যাংক অ্যাকাউন্ট নেই। গ্রামের একটা বড় অংশের মানুষ কখনো ব্যাংকের দরজাই মাড়াননি। অথচ শহরে কাজ করা ছেলে বা মেয়ে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায় — কীভাবে? বাসের হেলপারের হাতে খামে ভরে, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে। ঝুঁকিপূর্ণ ধীর আর মাঝে মাঝে টাকাটাই পৌঁছাত না।
কামাল কাদির আর ইকবাল কাদির — এই দুই ভাই এই ফাঁকটা দেখেছিলেন। তাদের যুক্তরাষ্ট্রের কোম্পানি Money in Motion আর দেশের BRAC Bank মিলে একটা যৌথ উদ্যোগ দাঁড় করালেন। নাম দিলেন bKash। ২০১১ সালের ২১ জুলাই ঢাকায় আনুষ্ঠানিক লঞ্চ হলো এর — একদম সাদামাটা তিনটা ফিচার নিয়ে: Cash In, Cash Out, আর Send Money।
এত সাধারণ একটা জিনিস দিয়ে শুরু হলেও, এটাই ছিল আসল চাল। জটিল অ্যাপ বা স্মার্টফোন লাগত না সাধারণ বাটন ফোন দিয়েই কাজ চলত। bKash এজেন্ট বসিয়ে দিল প্রত্যন্ত গ্রামেও, যেখানে ব্যাংকের কোনো শাখা কখনো পৌঁছায়নি।
শুরুর দিকে অনেকেই সন্দিহান ছিলেন — মোবাইলে টাকা রাখা, এটা আবার কেমন কথা? কিন্তু ২০১৩ সালে যখন বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান IFC এতে বিনিয়োগ করল তখন থেকে গল্পটা পাল্টাতে থাকে। এরপর একে একে এল Gates Foundation, চীনের Ant Financial, SoftBank Vision Fund-এর মতো বড় বড় নাম। বাংলাদেশ পেল তার প্রথম টেক ইউনিকর্ন।
এখন সংখ্যাটা দাঁড়িয়েছে আশি মিলিয়নেরও বেশি ভেরিফায়েড ইউজারে। বিল পে করা, রিচার্জ, অনলাইনে কেনাকাটা, এমনকি বেতন দেওয়া-নেওয়া — সবকিছুতেই এখন bKash ঢুকে গেছে। যে জিনিসটা শুরু হয়েছিল শুধু "টাকা পাঠানো সহজ করা"র জন্য, সেটাই এখন গোটা একটা দেশের ডিজিটাল লেনদেনের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট লেখা

 গ্রামের নারীর হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার স্বপ্ন থেকে বাংলাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর—জেনে নিন গ্রামীণফোনের প্রতিষ্ঠা, ভিলেজ ফোন, ৫জি যাত্রা আর আট কোটিরও বেশি গ্রাহকের গল্প।
কর্পোরেট

গ্রামের নারীর হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার স্বপ্ন থেকে বাংলাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর—জেনে নিন গ্রামীণফোনের প্রতিষ্ঠা, ভিলেজ ফোন, ৫জি যাত্রা আর আট কোটিরও বেশি গ্রাহকের গল্প।

অকল্যান্ডের আকাশচুম্বী স্কাই টাওয়ার আর নিউজিল্যান্ডের প্রথম বৃহৎ ক্যাসিনো কমপ্লেক্স থেকে শুরু—জেনে নিন স্কাইসিটির ত্রিশ বছরের উত্থান, বিতর্ক আর কনভেনশন সেন্টার প্রকল্পের গল্প।
কর্পোরেট

অকল্যান্ডের আকাশচুম্বী স্কাই টাওয়ার আর নিউজিল্যান্ডের প্রথম বৃহৎ ক্যাসিনো কমপ্লেক্স থেকে শুরু—জেনে নিন স্কাইসিটির ত্রিশ বছরের উত্থান, বিতর্ক আর কনভেনশন সেন্টার প্রকল্পের গল্প।

নিউজিল্যান্ডের বিদ্যুৎ শিল্পে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে, যা সরকারি মালিকানা থেকে শুরু হয়ে আজ দেশের একমাত্র বৃহৎ সম্পূর্ণ বেসরকারি জ্বালানি গোষ্ঠীতে পরিণত হয়েছে—কন্টাক্ট এনার্জি।
কর্পোরেট

নিউজিল্যান্ডের বিদ্যুৎ শিল্পে এমন একটি প্রতিষ্ঠান রয়েছে, যা সরকারি মালিকানা থেকে শুরু হয়ে আজ দেশের একমাত্র বৃহৎ সম্পূর্ণ বেসরকারি জ্বালানি গোষ্ঠীতে পরিণত হয়েছে—কন্টাক্ট এনার্জি।

Saint-Gobain পৃথিবীতে এমন খুব কম প্রতিষ্ঠান টিকে আছে, যারা তিনশো ষাট বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে আজও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে।
কর্পোরেট

Saint-Gobain পৃথিবীতে এমন খুব কম প্রতিষ্ঠান টিকে আছে, যারা তিনশো ষাট বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে আজও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে।